শাহরাস্তি মেহার ডিগ্রি কলেজে নবীণ-বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া। কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু ইউসুফ রুপম।
এ সময় নবীনদের উদ্দেশে প্রধান অতিথি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু ইউসুফ রুপম বলেন, মা-বাবা-শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে। তোমরা শুধু পুঁথিগত বিদ্যা নয়, পড়াশোনার পরিধি ছড়িয়ে দিবে। নৈতিকতার আলোয় এই প্রতিষ্ঠানকে আলোকিত করে গড়ে তুলবে। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও,তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও,পরিবার,দেশ ও সমাজের কাজে লাগো— এটুকুই কামনা।
এসময় উপস্থিত ছিলেন মেহার ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও শিক্ষকমন্ডলী।