POPULAR BD NEWS
Popular BD News Logo

পাখার সুইচ দিতে গিয়ে নাছিরের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০ | সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নাছির উদ্দিন (২৫) নামে এক যুবক মারা গেছেন।  রোববার বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোঃ নাছির উদ্দিন এ গ্রামের মোঃ সেলিমের ছেলে।

জানা গেছে,  বিকেলে মোঃ নাছির উদ্দিন বসতঘরে সিলিং ফ্যানের (পাখা) সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাছির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান জানান, তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

 

হাজীগঞ্জ চিলড্রেনে একাডমি
হাজীগঞ্জ চিলড্রেনে একাডমি

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন