চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই কিলোমিটার জুড়ে ব্যাতিক্রমী আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ব্যানার পেস্টুনের পাশাপাশি কৃষি প্রধান দেশের আবহমান চিত্র প্রদর্শন করে শোভাযাত্রাটি বের হয়। পরে হাজীগঞ্জ পশ্চিম বাজারে সমবেত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে সকল বৈষম্যদূরীকরণে কাজ করবে। মানুষের উন্নয়ন ও সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকারের নিশ্চয়তায় কাজ করবে বিএনপি।
র্যালীতে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকে খন্ড খন্ড ব্যানার, পেস্টুন নিয়ে সমবেত হয়।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সকল ইউনিটের প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেয়।