POPULAR BD NEWS
Popular BD News Logo

গন্ধর্ব্যপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫ | সময়: ৪:০৬ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির আয়োজনে  ৪৭ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও  প্রস্তুতি সভা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) কাঁকৈরতলা জনতা কলেজ হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর  মোঃ আব্দুল কুদ্দুস সভাপতিত্বে পরিচালনা করেন ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এতে বক্তব্য রাখেন  হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপি  সাবেক সহ-সভাপতি  হাবীব উল্লাহ মজুমদার, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ,  ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি   মাহবুব আলম বাচ্চু, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ থানা বিএনপি  প্রবাসী কল্যাণ সম্পাদক সোহেল রানা, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম, ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মহসীন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন যুবদলের সাবেক  সভাপতি আবুল কালাম আজাদ,  ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কবির  হোসেন,  ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে  সার্বিক সহযোগীতা করেন ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি  ও উপজেলা যুবদলের সদস্য নেছার আহমেদ চৌধুরী, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম ফয়েজ, যুগ্ম-সাম্পাদক সম্রাট আকবর, সেচ্ছাসেবক দলের সভাপতি কুদ্দুস সর্দার, সিনিয়র সহ-সভাপতি  মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন উদ্দীন (তুষার), রাকিব, রাশেল মিজি, তানভীর, জহির, লিটন, কাজল, শরীফ, সজিব, নাহিদ,ফয়েজ প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন