POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, কাভার্ড ভ্যান চালক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫ | সময়: ২:১১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সাগর সাহা (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত ইজাজ মিয়া (২০) কে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর সাহা (১৮) হাজীগঞ্জ পৌরসভার ১নং বলাখাল গ্রামের শম্ভু সাহার ছেলে। আহত আরোহী একই এলাকার ইমরান মিয়ার ছেলে ইজাজ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার ভ্যান ও হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর সাহা নিহত হয়। স্থানীয়রা আহত ইজাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ইজাজকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।

জানততে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আইনানুগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন