হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও মাদ্রাসার বার্ষিক ইসলামি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সোলাইমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ডাঃ সাঈদুল হক পাটোয়ারী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষার্থী মোঃ ইয়াছিন পাটোয়ারী, মাদ্রাসা গভানিং বডির সাবেক সদস্য মোঃ লিয়াকত আলী খান, হাফেজ রফিকুল ইসলাম, ইকরামুল হক, বিদায়ী শিক্ষক মাওলানা মোঃ নুরুল আমিন, বিদায় শিক্ষকের ছেলে আবদুল্লাহ মাহমুদ শাকি, সাবেক শিক্ষার্থী হাফেজ মোখলেছুর রহমান, মাদ্রাসার আইটি শিক্ষক মোঃ কাউসার আহমেদ, ইংরেজি প্রভাষক মোঃ জাকির হোসেন, সাবেক শিক্ষার্থী মোঃ ইউসুফ পাটোয়ারী, অধ্যায়নরত শিক্ষার্থী আহাদ আহমেদ।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী গন উপস্থিত ছিলেন। শেষে বিদায় শিক্ষককে অনুষ্ঠানে প্রাপ্ত পুরস্কার সহ গাড়িতে করে বাড়ীতে দিয়ে আসেন।