ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুধু হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের যুব সদস্যরা সহযোগিতা করেন।
বুধবার (২০ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তীতে উপজেলা ভূমি অফিসের আঙিনা, পৌরসভার মকিমাবাদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ লিফলেট ও মাইকিং করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, হাজীগঞ্জ ব্র্যাক হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার হেলাল আহমেদ, হাজীগঞ্জ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ফিল্ড অর্গানাইজার কামরুন্নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল, চাঁদপুরের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা ১ মোহাম্মদ ইউসুফ, সহ যুব সদস্য আরফানূর জামান তাহসিন, নিরব আহমেদ, মাহমুদুল হাসান, শাহজাদা জামান, আরাফ, আবদুল্লাহ আল মাহমুদ, সাদিয়া সুলতানা, নুসরাত, মিলি, জাহিদুল হাসান, ইমন, নাঈম, রায়হান মজুমদার, আল-আমীন মজুমদার, শেখ সাফিন, ফাহমিদা আক্তার প্রমূখ