POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আ.লীগের পরিত্যক্ত অফিসে

ডিজে পার্টিতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ বিতর্কে হামলা, আহত ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫ | সময়: ৪:০৬ অপরাহ্ণ
চাঁদপুর শহরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ১৫ আগস্ট রাতে ডিজে পার্টি করে ছাত্র জনতা। এসময় ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কের জেরে হামলায় তিনজন আহত হয়। একজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আ.লীগ জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে । গুরুতর আহত আল আমিন সায়েম (২৪), একজন বৈষ্যম্য বিরোধী শিক্ষার্থী এবং শহরের ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা।
শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত ও শিক্ষার্থীরা বলেন,  সন্ধ্যা থেকে এনসিপি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করে। রাত ১১টার দিকে ইউনিয়ন যুবদলের কয়েকজন গিয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান পরিবেশন করাকে নিয়ে বির্তকে জড়ায়। এরপর তাদের হামলায় সায়েমসহ কয়েকজন আহত হয়। এ সময় ডিজে পার্টির সরঞ্জাম ভাংচুর করা হয় বলে দাবী আহতদের।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন