POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থেকে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ | সময়: ৮:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধেররা মাছের আড়ত থেকে ১হাজার ৮০০ কেজি (৪৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ধেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধেররা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১হাজার ৮০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জব্দ চিংড়ির কেউ মালিক দাবি না করে কাউকে আটক করা সম্ভব হয়নি।
দুপুরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করে।
মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন