হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের শিক্ষার মন উন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ জুলাই) বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মন উন্নয়ন ও সহযোগিতায় আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল, অভিভাবক সদস্য মোঃ আঃ সাত্তার, সাবেক সদস্য মোঃ আমির হোসেন মিন্টু, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুষ্ঠান যৌথ উপস্থাপন করেন সহকারী শিক্ষক মোঃ সুমন খান ও গোপাল কৃষ্ণ সরকার।
উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ সিরাজ বকাউল, মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, মোঃ সাহাজালাল শেখ, মোঃ আল আমিন ভূইয়া সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী গন ও অভিভাবক গন উপস্থিত ছিলেন।