POPULAR BD NEWS
Popular BD News Logo

২৪-এর রঙ্গে গ্রাফিতিতে জেলায় ৩য় ফরিদগঞ্জ কড়ৈতলী উচ্চ বিদ্যালয়

আমান উল্ল্যাহ খান ফারাবী | প্রকাশিত: জুলাই ২০, ২০২৫ | সময়: ১০:১১ অপরাহ্ণ

২৪-এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান ও জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

গত ১৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ৪৭টি মাধ্যমিক স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করে কড়ৈতলী হাই স্কুল। ২য় স্থান ভাটেরহদ রুস্তমপুর হাজী আব্দুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অর্জন করে। একই সাথে একই নিয়মে উপজেলার কলেজ গুলোও প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ, ২য় কৃদকালিন্দিয়া ও ৩য় স্থান শোল্লা স্কুল এন্ড কলেজ।

উপজেলা পর্যায়ে প্রথম, ২য় ও ৩য় স্থান অর্জন কারি স্কুল ও কলেজ গুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরে ২০ জুলাই ২০২৫ইং তারিখ (রবিবার) জেলায় পর্যায়ে গ্রাফিতি ও চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশনেয়া স্কুল গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ২য় স্থান কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে ফরিদগঞ্জ কড়ৈতলী উচ্চ বিদ্যালয়।

কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মা বলেন, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমি আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি শিক্ষার্থীরা সুযোগ পেলে এবং উৎসাহ পেলে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। উপজেলা এবং জেলা পর্যায়ে এমন বড় সাফল্যই তার বড় প্রমান। আগামীতেও কড়ৈতলী উচ্চ বিদ্যালয় এমন সাফল্য ধরে রাখবে এটাই প্রত্যাশা। আমরা আশাবাদী বিভাগীয় পর্যায়ে আমরা প্রথম স্থান অর্জন করবো। প্রতিযোগি হিসেবে আমাদের স্কুলের ১০ম শ্রেনীর লুবনা, ৯ম শ্রেনীর মেহনাজ আছমা ৮ম শ্রেনীর তাসফিয়া ফেরদৌস অংশ নেয়।

জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অর্জন কারি স্কুল ও কলেজ গুলো বিভাগ পর্যায়ে আমন্ত্রন পেয়েছে। আগামী ২২ জুলাই ২০২৫ ইং (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগে অংশ নিবেন জেলা পর্যায়ে স্কুল কলেজ গুলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন