POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ত্রীর লাশ রেখে পাসপোর্ট নিয়ে লাপাত্তা স্বামী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫ | সময়: ৭:১২ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার প্রিয়া নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে।  এ বিষয়ে রবিবার বিকালে গৃহবধূর বাবা নুরুর রহমান সর্দার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এরআগে দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপারী বাড়িতে ফারজানা আক্তার প্রিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান বাবার পরিবার।
নিহত প্রিয়ার বাবা নুরুর রহমান সর্দার অভিযোগে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ২টায় প্রিয়া শশুর বাড়ি থেকে তার বাবার কাছে ফোন করে সকালে কয়েকজন লোক নিয়ে শশুর বাড়িতে আসতে বলে। এর পর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার শশুর বাড়ির নাম্বারে ফোন করলে তাও বন্ধ পাওয়া যায়। সকাল ৯টায় প্রিয়ার নানা শশুর বাড়ি থেকে ফোনে জানানো হয় প্রিয়া আত্মহত্যা করেছে।
তিনি জানান, প্রিয়ার গলায় কালো রঙের দাগ আছে। ঘটনাস্থলে এসে তার স্বামীকেও পাওয়া যায়নি ৷ সে পাসপোর্ট  নিয়ে পালিয়েছে। প্রিয়া আত্মহত্যা করতে পারে না তাকে মেরে ফেলা হয়েছে।
অভিযোগে প্রিয়ার স্বামী আল আমিন, শ্বাশুড়ী ও ননসদেরকে বিবাদী করা হয়েছে। জানা গেছে, স্বামী আল আমিন প্রবাস থেকে এসে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়।
এ বিষয়ে পুলিশ সুপার আবদুর রকিব বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন