POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৫ | সময়: ৯:০৮ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ সড়কের পাশে গাইড ওয়াল নির্মাণ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুলাল হোসেন খান (৬০) নামারে এক শ্রমিক ও শাহরাস্তি উপজেলায় রায়হান হোসেন (২৬) নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) দুপুরে কচুয়া উপজেলার ডুমুরিয়া দিঘির পাড় ও শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের বোবার বাড়িতে এ ঘটনা ঘটে ।

 

নিহত দুলাল হোসেন খান চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঘাসিপুর গ্রামের মৃত শাহ জাহান খানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কচুয়া উপজেলার ডুমুরিয়া দীঘিরপাড় কচুয়া টু হাজীগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎ এর সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টেঘটনাস্থলে মারা যান দুলাল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, উভয় পক্ষের মাঝে সমাঝোতায় শ্রমিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে শাহরাস্তি উপজেলার রায়হান হোসেন একটি মাল্টিপ্লাগের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রায়হান হোসেন পেশায় একজন মোটর মেকানিক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সময় তিনি নিজ বাড়িতেই ছিলেন এবং বৈদ্যুতিক কাজ করার সময় অসতর্কতাবশত দুর্ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন