POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও র্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০ | সময়: ১:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে হাজীগঞ্জ উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগ।

৭ নভেম্বর (শনিবার) হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা মো. শামছুল আলম পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পল্রী উন্নয়ন কর্মকর্তা শাহ জালাল, জাতীয় সমবায় ফেডারেশনের সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ, সমবায়ী ইকবালুজ্জামান ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান। পরিচালনা করেন সমযায় অফিসের অফিস সহকারি রকি সাহা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন