POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে বেকারি, ৫০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৫ | সময়: ৯:৫২ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এর অনুমোদন না থাকা, তৈরিকৃত পুরাতন খাদ্য পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল তৈরি করার দায়ে এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২-জুলাই) রান্ধুনীমূড়া গ্রামে অবস্থিত আর রহমান বেকারির মালিককে মোবাইল কোটের মাধ্যমে এ জরিমানা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এর কুমিল্লা অঞ্চলের পরিদর্শক আমিনুল ইসলাম সাকিল।
তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এর অনুমোদন না নিয়েই আর রহমান বেকারি পরিচালিত হচ্ছে। এছাড়াও তৈরিকৃত পুরাতন খাদ্য পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল তৈরি করায় মোবাইল কোটের মাধ্যমে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, বেকারিতে উপস্থিত হয়ে তৈরিকৃত পুরাতন খাদ্য পণ্য মজুদ করে রাখতে দেখি। এবং নোংরা পরিবেশ লক্ষ্য করি। বেকারির মালিককে জরিমানা করা হয়েছে। এবং তৈরিকৃত মজুদ করা পুরাতন খাদ্য পণ্য বিনষ্ট করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন