POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের গণফোরামের শোকসভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৮, ২০২৫ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরে গণফোরামের আয়োজনে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুল হক সরকারের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কোষাধ্যক্ষ শাহ নুরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।

বক্তারা বলেন, গণফোরাম প্রগতিশীল রাজনীতি করে আসছে। গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি। দেশের স্বার্থে গণমানুষের জন্য কাজ করে গণফোরাম। মরহুম দুই নেতার আর্দশে ঐক্যবদ্ধ হয়ে গণফোরামকে শক্তিশালী করার আহবান জানান তারা।

শোকসভায় জেলা গণফোরামের বিভিন্ন সাংগঠনিক নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন