POPULAR BD NEWS
Popular BD News Logo

ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৮, ২০২৫ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ড. ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন