চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন মোঃ শরীফ এর বিরুদ্ধে নামজারি ও দাখিলার নামে অতিরিক্ত অর্থ আদায়, সেবা গ্রহীতাদের সাথে অসদাচারণসহ নানান অভিযোগ ওঠেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মৈশাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন মোঃ শরীফ কর্মরত থাকার কারণে ভূমি অফিসকে গড়ে তুলেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্র। ঘুষ ছাড়া কোন কাজ হয় না এ ভূমি অফিসে। তাদের সাথে অর্থের কন্ট্রাক ছাড়া নামজারীর আবেদন গ্রহণ করে না। এ ছাড়াও বিশেষ করে পিয়ন শরীফ সেবা গ্রহীতাদের সাথে অসদাচারণ এবং দালালদের মাধ্যেমে কাজ নিয়ে লেনদেন করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন শরীফ ঘুষ ছাড়া কিছুই বুঝে না। আমার নিজের জমি দুই মোজার দুটি খারিজ করতে গেলে পিয়ন শরীফ আমার কাছ থেকে খারিজ প্রতি ৪ হাজার টাকা করে দাবি করে । আমি অনীহা প্রকাশ করলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার এর মাধ্যমে নামজারি আবেদন রিজেক্ট করে দুইবার। পরবর্তীতে আমি উপজেলা ভূমি অফিসের সহায়তায় আবেদন পূর্ণ তদন্তের মাধ্যমে নামজারি আবেদনের মাধ্যমে সম্পন্ন করি । সামান্য কাজও টাকা ছাড়া করে না। এছাড়াও শাহ্তলী ও মৈশাদী ইউনিয়ন ভূমি অফিস দুটি স্থানে বিভক্ত হওয়ায় দুইটি অফিসে দুইজন একক ভাবে ঘুষ ও দুর্নীতির কায়েম করে আসছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন মুঠোফোনে বলেন, মোঃ শরীফ সেবা গ্রহীতাদের সাথে অসদাচরণ ও তার বিরুদ্ধে অভিযোগের আলোকে ব্যাবস্থা নেয়া হবে।