হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয়ের ২০০৯ এসএসসি ব্যাচ এর উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় এবং আর্তমানবতার সেবায় সবাই নিজ নিজ অর্থায়নে একটি ফান্ড গঠন করে।
ওই অর্থ দিয়ে বাকিলা ইউনিয়ন ও আশপাশ এালাকার ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়া হয় প্রতিবারের মতো এবারও রমজানের এই উদ্যোগ নেয় সাবকে এই ছাত্ররা।
উদ্যোগ নেয়া শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সংগঠক রোকনুজ্জামান বাঁধন বলেন করোনার এই দুর্যোগে আমরা আমরা বন্ধুরা মাত্র 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে প্রাণ কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। আমার ডাকে সাড়া দিয়েছে বন্ধু আইউব খান, আহসান, নাসির পলাশ, শাওন, রাকিব, রাজিব, রানা ,প্রশান্ত ,মাইনুল, সাখাওয়াত, আমিনুল, রাজু, শরীফ, মেহেদী, রাশেদ ও ফেরদৌস প্রমুখ।