POPULAR BD NEWS
Popular BD News Logo

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৫ | সময়: ৯:৩০ অপরাহ্ণ

ইসরায়েলের ‘উসকানিমূলক ও বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী (শিক্ষা ও গবেষণা শাখা) সাঈদ খতিবজাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল ইসরায়েলের অবৈধ ও বেপরোয়া কর্মকাণ্ড থামানোর প্রয়াস। কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

খতিবজাদে বলেন, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও বিনা উস্কানিতে পরিচালিত। আমরা এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমরা জানি দীর্ঘ লড়াই কাকে বলে। আমাদের ইতিহাস প্রমাণ করে, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। এ যুদ্ধ থামবে না,, আমরা শেষ বিন্দু পর্যন্ত প্রস্তুত।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের তৎপরতা ও কূটনৈতিক হস্তক্ষেপ কতটা কার্যকর হয়, তা এখন সময়ের অপেক্ষা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন