POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসকের সহায়তা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৫ | সময়: ২:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক চাঁদপুরের ৩ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক।

এসময় চাঁদপুর সদরের আলিমপাড়ার  শিক্ষার্থী  সুমাইয়া আফরোজ ও মিশন রোড এলাকার সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার এবং মতলব উত্তরের বালুচর গ্রামের রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকাসহ ৩ জনকে ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জেলায় অর্থ সংকটে পড়া শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবেন বলে জানান জেলা প্রশাসক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন