POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে রথযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২১, ২০২৫ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথযাত্রা অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ শনিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপি এমএর সভাপতিতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায় সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক গোপাল সাহা, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার,হাইমচরের পূজা কমিটির সভাপতি বিবেক লাল মজুমদার,শাহারাস্তি সভাপতি নিখিল বন্ধু মজুমদার , কচুয়ার সভাপতি ফনি ভূষণ তাপু, চাঁদপুর ইসকন মন্দিরের জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, মতলবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,সাচার জগন্নাথ দেবের মন্দিরের সভাপতি বট কৃষ্ণ বসু, চাঁদপুর পৌর কমিটির সভাপতি নেপাল সাহা,হাজীগঞ্জের পৌর কমিটির সভাপতি রাধাকান্তি দাস,পুরান বাজার জগন্নাথ মন্দিরের সভাপতি ডাক্তার সহদেব দেবনাথ সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান সহ সকল থানার ইনচার্জ অফিসারগণ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার বলেন অতীতের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় রথযাত্রা অনুষ্ঠান সুন্দর ও সার্থকভাবে উদযাপন করতে পারবো আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পুলিশ সাদা পোশাকেওদায়িত্ব পালন করবে আপনারা নিজের ভলান্টিয়ার বাহিনী রাখবেন তাহলে আমাদেরও সহযোগিতা হবে। আমরা চাই নির্বিঘ্নে সুন্দর ভাবে এই রথ অনুষ্ঠান উদযাপনের করতে।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ৮টি উপজেলায় মোট ২২ টি রথযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা শুরু হবে উল্টো রথযাত্রা হবে আগামী ৫ই জুলাইশুক্রবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন