POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৯, ২০২৫ | সময়: ৫:২০ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়ায় ফসলি জমির মাঠ থেকে শতবর্ষী বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে  পুলিশ। তার নাম কবির মিয়াজী (১০০)। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলী জমির মাঠের পানিতে অর্ধগলিত ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি রাগদৈল পশ্চিম পাড়ার মিয়াজী বাড়ির বাসিন্দা।
জানা যায়, কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গত ১৬ জুন  (সোমবার) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
বৃদ্ধ কবির মিয়াজীর লাশ উদ্ধারের প্রসঙ্গে কচুুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান,  পুলিশ রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলী জমির মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। কবির মিয়াজী লাশ ময়নাতদন্ততের জন্য চাঁদপুর সরকারি হাসপতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি পরিবারের সদস্যদের বরাদ দিয়ে আরো জানান, ওই বৃদ্ধ মাসনিক ভারমাস্যহীন ছিলেন। ময়নাতদন্ততের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন