POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সাড়ে ৪মণ জেলি যুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৭, ২০২৫ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জেলি যুক্ত সাড়ে ৪ মণ (১৮০ কেজি) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১ টাকা থেকে ভোর ৪ টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরি ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনে চেকিং করে একটি পরিবহন থেকে১৮০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। সকালে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর সদর টিম, সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রসহকারী মো. জামিল এই অভিযান অংশগ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন