শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় র্যাব-১১ অভিযানে টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম দিদার আটক করেছে। ওইসময় তার অফিস সহকারী হাসান মাহমুদকে আটক করে র্যাব-১১।
তবে কি কারণে আটক করা হয়েছ, তা জানা যায়নি। বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম।
তবে র্যাব-১১ এরপক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য জানানো হয়নি।