POPULAR BD NEWS
Popular BD News Logo

আস্থা গ্রুপের পক্ষ থেকে দেশ-বাসীকে আব্দুল্লাহ আল মাহমুদের ঈদ শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৫, ২০২৫ | সময়: ৫:০০ অপরাহ্ণ
আস্থা গ্রুপ

দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য অন্যতম প্রতিষ্ঠান “আস্থা গ্রুপ”। আস্থা গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন,ঈদুল-আযহা মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপমের শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই আনন্দ।

প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

উল্লেখ্য যে ,দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য অন্যতম প্রতিষ্ঠান “আস্থা গ্রুপ”, বর্তমানে দেশের অন্যতম প্রতিষ্ঠিত গ্রুপ অফ কনসার্নে পরিণত হয়েছে। ২০১৭ সালে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে আস্থা গ্রুপের যাত্রা শুরু হয়। ব্যবসায়িক গতানুগতিক ধারার বাইরে গিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখাই ছিল আস্থা গ্রুপের অন্যতম লক্ষ্য।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন