POPULAR BD NEWS
Popular BD News Logo

কমল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম, বাড়ল কেরোসিনের

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৫ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

জুন মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার ডিজেল কমেছে ২ টাকা আর পেট্রোল ও অকটেনের দাম কমেছে লিটারে ৩ টাকা করে। তবে লিটারে ১০ টাকা বেড়েছে কেরোসিনের দাম।

শনিবার জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জুন মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারে কমল ১ টাকা জ্বালানি তেলের দাম লিটারে কমল ১ টাকা
এতে বলা হয়েছে, জুনে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০২ টাকায়। এছাড়া প্রতিলিটার অকটেন বিক্রি হবে ১২২ টাকায় আর পেট্রোল পাওয়া যাবে ১১৮ টাকায়। অন্যদিকে প্রতিলিটার কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা।

আগে প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, পেট্রোল ১২১ ও অকটেনের দাম ছিল ১২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন