POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত নাজমুলের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২৫ | সময়: ১:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত হওয়ার ১ সপ্তাহ পর কলেজ শিক্ষার্থী মো. নাজমুল হাসান সানি (২৪) মারা গেছে।

সোমবার (২৬ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে ১৮-মে রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়কের এনায়েতপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

নিহত নাজমুল হাসান সানি উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তবে পরিবার নিয়ে তারা একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করে।

স্বজনরা জানায়, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। ঘটনার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় সিএনজির যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। পরে সানির শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় সকালে মারা যায়।

নিহত নাজমুল হাসান সানি চাঁদপুর সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিকাশ কোম্পানির কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সানির মৃত্যুর খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন