POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্রিকেট বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৫ | সময়: ৯:৫৪ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে ক্রিকেট বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইফ বিন আনোয়ার (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫-মে) বিকালে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার টিনসেট ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।
নিহত সাইফ বিন আনোয়ার (১১) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির আনোয়ার হোসেন লিটনের ছেলে। সে একই এলাকার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে সহপাঠীদের সাথে খেলতে যায় সাইফ। মাদ্রাসার টিনসেট ভবনে ক্রিকেট বল গেলে কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাইফ। মাদ্রাসার টিনসেটে আগে থেকে বিদ্যুতের আর্থিং দেওয়া ছিল। পরে সাইফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করে। সেখানে মৃত্যু হয় তার।
স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার টিনসেট ভবনে কেনো আর্থিং দেওয়া ছিলো? এ দুর্ঘটনায় সাইফই নয় আহত হওয়ার সম্ভাবনা ছিলো অনেকের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে বিচারের দাবী তাদের।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন