POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির চার নেতা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৪, ২০২৫ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে স্থায়ী কমিটির আরও তিনজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মূলত দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।

বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন