POPULAR BD NEWS
Popular BD News Logo

সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৩, ২০২৫ | সময়: ৯:১৮ অপরাহ্ণ

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

আজ রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চিত্রপরিচালক মতিন রহমান।

তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ।

বিনোদনক্ষেত্রে বছর সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে।
এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন। পরের অংশের কান্ডারি হিসেবে ছিলেন আফরান নিশো ও তাসনিয়া ফারিণ; এবারই প্রথমবারের মতো মেরিল–প্রথম আলো উপস্থাপনা করেছেন তাঁরা।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন