POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৩, ২০২৫ | সময়: ৮:৫৩ অপরাহ্ণ

প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসের দ্বিতীয় দিনে বাংলাদেশ টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ বালিকা দলগত বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ উডেনফ্লোর জিমন্যাশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দলের সদস্যরা হলেন- বালিকা বিভাগের শীর্ষ ৩ র্যাংকিংধারী খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমি তঞ্চগা ও ঐশী রহমান। ফাইনালে তারা উত্তরা টেবিল টেনিস একাডেমির বিরুদ্ধে সরাসরি ৩-০ সেটে বিজয়ী হয়েছেন।

উত্তরা টেবিল টেনিস দলের সদস্যরা হলেন- মুসরাত জান্নাত সিগমা, লক্ষ্মী দত্ত, শ্রাবন্তী দেবনাথ রাণী ও নুসরাত জাহান অনন্যা।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালিস্ট হলো বাংলাদেশ জেল টেবিল টেনিস দল এবং জেবিএল ৭১।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন