POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা, ঈদ-পূজায় দাম বাড়ার শঙ্কা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৩, ২০২৫ | সময়: ৮:৩৮ অপরাহ্ণ

ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক ও সুতা। এই সিদ্ধান্তের ফলে কোরবানির ঈদ ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগে পশ্চিমবঙ্গের বাজারে তৈরি পোশাকের দামে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর হলো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল। নিষেধাজ্ঞার ফলে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের থেকে আসা তুলাজাত বস্ত্র ও কাপড়সহ আরও বেশকিছু পণ্য এখন থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। তবে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে দৈনিক যে পণ্য আমদানি হয়, তার মধ্যে ৪০ শতাংশই তৈরি পোশাক। এই পণ্য সময়মতো ভারতীয় বাজারে প্রবেশ করতে না পারায় একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, তেমনি প্রভাব পড়ছে ভারতের বানিজ্যেও।

স্থানীয় পোশাক ব্যবসায়ী স্বপন দাসের মতে, বাংলাদেশ থেকে বছরে ছয় হাজার কোটি রুপির পোশাক আমদানি করে ভারত। সামনেই কুরবানির ঈদ ও দুর্গাপূজা। এই উৎসবের মৌসুম শুরু হওয়ার আগে এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা এই ঘাটতি মেটানোর সুযোগ না পাওয়া ও পোশাকের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রভাব শুধু পোশাকের ওপর নয়, স্থলবন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের ওরপরেও পড়বে। তবে আগামী দিনে এই পরিস্থিতির বদল ঘটে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গার্মেন্ট ব্যবসায়ের সঙ্গে যুক্ত মানুষজন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন