POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে দুই কামিল পরীক্ষার্থী বহিস্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২১, ২০২৫ | সময়: ৯:০৯ অপরাহ্ণ
চাঁদপুরের শাহরাস্তিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. ইমতিয়াজ আলম ও সাদ্দাম হোসন নামে দুই কামিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২১ মে) সকালে উপজেলার ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
এই দুই শিক্ষার্থী এই দিন কামিল প্রথম বর্ষের হাদীস সপ্তম পত্রের পরীক্ষা দিচ্ছিলেন। তারা ভোলদিঘী কামিল মাদ্রাসায় অধ্যয়নরত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে অসদুপায় অবলম্বন করার সময় তারা হাতেনাতে ধরা পড়ে। যে কারণে তাদের বহিস্কার করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন