POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২০, ২০২৫ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। এদিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর ১ থেকে ৬ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে।

আবার ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ার কথা রয়েছে।

ঈদের আগে আন্ত:নগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে। ৪ জুনেরটা বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের ২৬ মে, আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন