POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১২ মোটরসাইকেল চালকের জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২০, ২০২৫ | সময়: ৯:০১ অপরাহ্ণ

অবৈধ যানবাহন প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হেলমেট না থাকায় ১২ মোটরসাইকেল চালককে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে পৌরসভার সামনে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান।

এ সময় হাজীগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হাসান বলেন, সম্প্রতি সময়ে সারাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সড়ক আইন না মেনে চলা এবং দ্রুতগতিতে যানবাহন চলাচল করার কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর বিষয়ে সচেতন করা হয়। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন