চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারি শিক্ষা অফিসার মো: আনিছুর রহমজন ও ২০২৩-২৪ সালে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে পিটিআই হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দারের সভাপতিত্বে সাধারন সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আবু সাঈদ চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রাবেয়া আক্তার, বিদায়ী সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক প্রধান শিক্ষক সরওয়ার আলম, শফিকুর রহমান প্রমূখ।
বিদায়ীরা হলেন মালীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার আলম, দেশগাঁও সপ্রাবির শিক্ষক শফিকুর রহমান, বাউরপাড় সপ্রাবির প্রধান শিক্ষক ফাতেমা বেগম, দক্ষিন সর্না সপ্রাবির প্রধান শিক্ষক ফাতেমা বেগম, মৈশামুড়া সপ্রাবির প্রধান শিক্ষক মরিয়ম বেগম একই সময় সহকারি শিক্ষক মো: আবু জাফর, মনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র পাল, আবুল হাসেম, হারাধন পোদ্দার, শফিকুল ইসলাম, রাজিয়া উম্মে আলমা, রোকেয়া বেগম, হাজেরা বেগম, নায়ার সুলতানা, রেহানা আক্তার, খাদিজা বেগম, শিখারানী বর্মন, অঞ্জনা রানী পোদ্দার।
অনুষ্ঠানে শেষ পর্বে বিদায়ী ও প্রয়াত শিক্ষকদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় ও বিদায় শিক্ষকদের সুস্থ্যতা কামনা করা হয়।
এদিকে অনুষ্ঠান বিদায়ী শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে ক্রেস্ট এ ফুল দিয়ে বিদায় সংর্বধনা প্রধান করা হয়।
এসময় সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ ও সকল প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।