POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৩, ২০২৫ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ
কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযান পরিচালনা করে  সাচার ইউনিয়নের হাতিরবন্দ-সাচার  এলাকায় ড্রেজার মেশিন বালু উত্তোলন ও এক‌ই উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামে  বেকু দিয়ে মাটি কেটে অবৈধ ট্রাক্টরের মাটি বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামে বেকু দিয়ে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করায় ওই গ্ৰামের ফারুক হোসেনকে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী। একই দিনে সাচার ইউনিয়নের হাতিরবন্দ-সাচার ঘুগড়া বিলে ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার দায়ে আব্দুল মান্নানকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি ‌।
কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন