POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে স্কুল মাঠে কোরবানীর হাট ও বহিরাগত খেলার আয়োজনের নিষেধাজ্ঞা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৮, ২০২৫ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার একটি স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসা ও ইউনিয়নের একটি সংগঠনের ব্যানারে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। বিষয়টি প্রকাশ হওয়ার পরে সামাজিক যোগাযোগ মধ্যে ব্যাপক আলোচনা সামালোচনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনা উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠের জন্য এই আদেশ প্রদান করেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আতাউর রহমান এবং বিচারপতি আলী রেজার বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবি ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।

জানা যায়, পাইকপাড়া ই.উ.জি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কালাম গাজী গত ৩০ এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চে আবেদন করেন।

কালাম গাজী লিটন জানান, উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন প্রতিবছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে। এইসব আয়োজনকালিন সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হয়। যখন স্কুলে ক্লাশ চলে তখন মাঠে ক্লাবের টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবছর এই স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসে। যাতে ইজারাদাররা লাভবান হলেও স্কুল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ হয়। মাঠটি দীর্ঘদিন ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। ক্লাব কর্তৃপক্ষ ও পশুর হাট ইজারাদাররা মাঠের পরিচর্যা বা মেরামত করে না। তাই আমি স্কুলের প্রাক্তণ ছাত্র হিসেবে স্কুলের শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং স্কুলের মাঠ নিরাপদ রাখতে উচ্চ আদালতে মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করি।

আদালত তার আবেদন গ্রহণ করে REF D-30-04-2025 AD-2226 মোতাবেক পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাবকে স্কুল মাঠ ব্যবহারে এবং কোরবানীর পশুর হাট আয়োজনে ২০২৫, ২০২৬, ২০২৭ সালের জন্য “ইনজেকশন ডিগ্রি” জারি করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, তিনি মহামান্য হাইকোর্টের আদেশ সর্ম্পকে জ্ঞাত নন। আদেশনামা পেলে সে মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন