POPULAR BD NEWS
Popular BD News Logo

মেহের ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির প্রথম সভা , ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন সভাপতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৮, ২০২৫ | সময়: ৩:১২ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের সদ্য গঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক মিলনায়তনে ফুলে ফুলে সিক্ত হন নবীন সভাপতি মোহাম্মদ আবু ইউছুফ।

ওই সময় কলেজ পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করে। এবং প্রতিষ্ঠানটির উন্নতিতে ভূমিকা রেখে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ভূমিকা রাখা জীবিত সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কলেজের নবীন সভাপতি মোহাম্মদ আবু ইউছুফ বলেন, কলেজটি এ জনপদের প্রাচীনতম গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।

সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মো.আয়েত আলী ভূঁইয়া, সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য যদু চন্দ্র শীল, শাহেদুল হক মজুমদার ও সুফিয়া আক্তার, হিতৈষী সদস্য মো. ইকবাল হোসেন, অভিভাবক প্রতিনিধি গাজী মো.
কবির হোসেন, মো. আবুল কাশেম ও মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মো. আহসান উল্যাহ ও ফারজানা আক্তার সহ অনেকেই। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন