POPULAR BD NEWS
Popular BD News Logo

পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরষ্কার পেলেন এএসআই রবিউল হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরষ্কার পেলেন মতলব উত্তর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পুরষ্কার গ্রহণ করেন তিনি।

গত শনিবার গভীর রাতে মতলব উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়নে নয়াকান্দি গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের পাশের রাস্তার পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর কাছ থেকে বিশেষ এ পুরষ্কার গ্রহণ করেন তিনি। এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে মার্চ ২০২৫ এ জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মো. রবিউল হােসেন পুরস্কার গ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন