POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ | সময়: ৭:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের পাতানিশে নিজ বসতঘরের রান্নাঘরে মসল্লা পিষানো অবস্থায় তার হাতে সাপে কামড় দেয়।

তার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নয়ন চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করে। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত শিল্পী বেগম পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননি।

প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, সাপে কামড়ের পর তাৎখনিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিলো। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। শুনেছি পথেই মারা যান গৃহবধূ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন