POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় রেললাইন থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫ | সময়: ৪:১৮ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় রেললাইনের উপর থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন যুবকের একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অপর দুই যুবকের শরীর থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল।

পুলিশ তাৎক্ষণিকভাবে সাইফুল ইসলাম নামে এক যুবকের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি বলছে, সাইফুল একজন টোকাই এবং তার বাবা-মাও কুমিল্লা রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে বসবাস করে। তার স্থায়ী ঠিকানা দেবীদ্বার উপজেলার মাটিয়া মসজিদ এলাকায়।

নিহত অপর দুই যুবকের এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, ‘ধারণা করা হচ্ছে রাত আনুমানিক সাড়ে ৩টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা প্রাণ হারিয়েছে। ঢাকা–চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ১৬২ নম্বর পিলারের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সোহেল মোল্লা আরও বলেন, ‘দুর্ঘটনার পর বুধবার দুপুরে রেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ থেকে ডিএনএ নমুনা নিয়ে পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন