চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ও কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি এবং চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মাহমুদ সম্প্রতি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনের বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের ৩ তলায় অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আগামী জাতীয় নির্বাচন, সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড ও চাঁদপুর-৫ আসনের রাজনীতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক মো. শাহ-পরান, পল্টন থানা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলার সদস্য শাওন আহমেদ, হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মুরাদ মজুমদার, সদস্য ইব্রাহিম পাটোয়ারী।