সোমবার শাহরাস্তি ও কচুয়া উপজেলার সম্মলিত উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।
সকালে দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হয়।

ওইসময় ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর অবমাননা করায় প্রতিবাদ সভা ও পণ্য বয়কট সহ ফ্রান্সের প্রতি তীব্র নিন্দার জানানো হয়।
বিশাল মিছিলে মোস্তফা জানে রহমত পে লাখো সালাম স্লোগানে স্লোগানে মুখরিত হয় মুসল্লীরা।
আলোচনার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুড়াগাঁও জামে মসজিদের খতিব আবু তোহা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আক্তার হোসেন বিএসসি। নাতে রাসূল পরিবেশন করেন, তাওহিদুল ইসলাম তামজিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে মিছিলের উদ্বোধন করেন, বান্দরবন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কচুয়া লক্ষীপুর এলাকার কৃতি সন্তান মোঃ মাহবুব আলম, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব আল্লামা মাওলানা মো. মোশাররফ হোসেন হেলালী, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান আমির হোসেন, খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো.শাহ আলম। পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব মাওলানা মো. মনির হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাজসেবক এইচ এম মঞ্জুর আহমেদ সেলিম, আলহাজ্ব আলমগীর হোসেন আল কাদেরী মনিরুজ্জামান , মো.সেলিম, ইমাম হোসেন, আমির হোসেন প্রমুখ।
আল্লামা মাওলানা মো.মোশাররফ হোসেন হেলালী
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচলনা শেষে জশনে জুলুছের সমাপ্তি হয়।
