POPULAR BD NEWS
Popular BD News Logo

কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। শনিবার দুপুর তিনটার পর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

এই কর্মসূচির সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করবেন বায়তুল মোকাররমেন খতিব মুফতি আব্দুল মালেক।

এদিকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ।

সমাবেশে অংশ নিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারির জেনারেল রেজাউল করিম ও দক্ষিণের সেক্রেটারির জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।

কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, হেফাজতে ইসলামের মামুনুল হক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।

শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে এসে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আসতে শুরু করে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন