POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শতোর্ধ্ব বৃদ্ধা বিধবা নারীর পাশে রফিকুল ইসলাম রনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫ | সময়: ৯:২৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতির বন্ধ গ্রামের মিয়াজি বাড়ির মৃত বস্কর আলীর শতোর্ধ্ব স্ত্রী বৃদ্ধা জায়েদা বেগম অনেক কষ্ট করে দিনাতিপাত করছেন ।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বৃদ্ধা নারীর জীবন সংগ্রাম নিয়ে সংবাদ প্রচারের পর বিআরবি কেবলস্ এন্ড ইন্ডাস্ট্রির (সেলস্ এন্ড মার্কেটিং) ম্যানেজার মো. রফিকুল ইসলাম রনির দৃষ্টি গোচর হয়।

সংবাদটি দেখে শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সকালে ওই বৃদ্ধা নারীর জন্য নগদ টাকা ও কয়েক মাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন রফিকুল ইসলাম রনি।
উল্লেখ্য, বিআরবি কেবলস্ এন্ড ইন্ডাস্ট্রির (সেলস্ এন্ড মার্কেটিং) ম্যানেজার রফিকুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে কচুয়ায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন।

এছাড়াও কচুয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
যার ফলে কচুয়ায় তাঁর সুনাম ও খ্যাতি দিন দিন বেড়েই চলেছে।

রফিকুল ইসলাম রনি মুঠোফোনে জানান, এনটিভিতে প্রচারিত বৃদ্ধা মায়ের সংবাদটি দেখে আমি সাথে সাথে লোক পাঠিয়ে বৃদ্ধা মায়ের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঘরটি মেরামত করার জন্য অর্থ পাঠিয়েছি। আমি আমৃত্যু গরীব, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করতে চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন