POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদেশি স্ক্রিপ্টে বাংলাদেশে পহেলা বৈশাখে অপসংস্কৃতির চর্চা হয়

চাঁদপুরে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে এই মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কার ব্যাতিত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টে সাংস্কৃতি, যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসাংস্কৃতি চাই না।

বক্তৃতা শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ নেতা-কর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন