হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের উত্তরপাশে (বালুর মাঠ সংলগ্নে) মোল্লা ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় মিলাদ ও দোয়ার মাধ্যমে বাণিজ্যিক সেবার লক্ষ্যে মোল্লা ফার্মেসীর যাত্রা শুরু হয়।
হাজীগঞ্জ পৌর বাস টার্নাল পশ্চিম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফয়সাল মিলাদ ও দোয়া পরিচালনা করেন। ওইসময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, মোল্লা ফার্মেসীর প্রোপাইটর রোটা. মনির হাওলাদার ও তার বাবা আকতার মোল্লা, চাচা দেলোয়ার হোসেনসহ শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।