“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এ প্রতিপাদ্যে কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়কে র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম, একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাসির আলম নসু।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন এলাকার খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।